বুধবার, নভেম্বর ১১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

স্বপ্নবাজ আরিফের কি স্বপ্ন পূরণ হবে না?

by সমাচার ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৪
in ঘাটাইল, টাঙ্গাইল জেলা, লিড নিউজ
A A
স্বপ্নবাজ আরিফের কি স্বপ্ন পূরণ হবে না?

স্বপ্নবাজ আরিফের কি স্বপ্ন পূরণ হবে না?

আরিফের স্বপ্ন ছিল লেখাপড়া করে একজন ভালো মানুষ হবেন। জীবন নির্বাহে একটা ভালো চাকুরিন মাধ্যমে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন । নিজের অস্বচ্ছল পরিবারকে সচ্ছল করার তাড়নাও তার স্বপ্নের অংশ। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর পুলিশের চালানো অস্ত্রের একটি বুলেট তার নির্ভেজাল সেই স্বপ্ন তসনছ করে দিয়েছে। স্বপ্ন ভঙ্গ হতভাগ্য তরুণের নাম আরিফ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মৃত আবুল কাশেম ও আন্না খাতুনের দুই ছেলের মধ্যে ছোট ছেলে আরিফ। ধলাপাড়া কলেজ থেকে গত এইচএসসি পরীক্ষায় জিপিএ (৪.০৮) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

 

আরও পড়ুন

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

জুলাই বিপ্লবের আন্দোলনে অংশ নিয়ে আরিফ পিঠে পুলিশের বুলেটে গুরুতর আঘাতে আহত হয়ে এখন শয্যাশায়ী। এক রকম স্থবির জীবনযাপন এখন তার। খোঁজ নিয়ে জানা গেছে,আরিফ তার দরিদ্র পরিবারের একমাত্র অবলম্বন। এখন তার অবস্থায় পরিবার বেকায়দায়। নিজের চিকিৎসা ও সংসারের খরচের টাকা জোগাড় করতে গিয়ে রীদিমত হিমসিম খেতে হচ্ছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারা না পারা এখন অদৃষ্ট। ফলে অনিশ্চয়তার দুলাচালে আরিফের পরিবার।

 

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়ার পর পুলিশের ছোঁড়া গুলি পিঠে বিদ্ধ হয় তার। বুলেট বুকের পাঁজর ভেদ করে বাম হাতের ডানা ছিদ্র করে বেরিয়ে যায়। খাদ্য নালীও ক্ষতিগ্রস্ত হয় তার। সেদিন আরিফ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। কিন্তু ৫০দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। শেষ করে এখন বাড়ি ফিরেছেন। খাবার খাওয়ার পরেই পেটে অসহ্য যন্ত্রণায় কাতরাতে হয় তাকে। এ ব্যথা প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়।
এখনও তিনি শঙ্কামুক্ত নন। আরিফ হোসেনের বাড়ি

আরিফের বাবার মৃত্যুর পর তার মা অসুস্থ থাকার কারণে তাকে বিয়ে করতে হয়েছে। বিবাহিত জীবনে আরিফের স্ত্রীসহ দেড় মাসের একটি ফুটফুটে সন্তান রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি টিনের ঘরে আরিফের পরিবারের বসবাস। সাংবাদিক এসেছেন শুনে তিনি খুবই আবেগাপ্লুত হয়ে পড়েন। যদিও পুরো মুখে ছড়িয়ে রয়েছে বিষণ্নতার ছাপ। এদিকে মুর্হুুতের মধ্যে এলাকার লোকজন তার বাড়িতে এসে ভীড় জমাতে শুরু করে। আন্দোলনের ঘটনার বর্ণনায় আরিফ হোসেন বলেন, শুরু থেকেই আমি ঘাটাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেই। ১৯ জুলাই চাচাতো ভাই রায়হান সিঙ্গাপুর চলে যাবে বিধায় তাকে নিয়ে ঢাকায় এয়ারপোর্টে পোঁছে দেই। এরপর ঢাকায় থেকে যাই। পরের দিন বন্ধুদের সাথে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেই। সেদিন আমরা বিভিন্ন স্কুূল-কলেজের প্রায় ৬০ ছাত্র-ছাত্রী ছিলাম। আমরা যখন মিছিল শুরু করি তখন হঠাৎ পুলিশের তিনটি গাড়ি আসে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে। আমাদের মিছিল লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। হঠাৎ একটি গুলি আমার পিঠে বিদ্ধ হয়ে বুকের পাঁজর ভেদ করে হাতের ডানা ছিদ্র করে বেরিয়ে যায়। এর পর আমি আর কিছুই জানি না।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৫০ দিন চিকিৎসা শেষে গত ৯ সেপ্টেম্বর বাড়ি ফিরি। এখন বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছি। ডাক্তার বলেছে, আরো তিন বছর চিকিৎসা করাতে হবে। আমি ১৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি খরচে চিকিৎসা সুবিধা পেয়েছি। সংসারের খরচ বহন করে পরিবারের পক্ষে আমার চিকিৎসা খরচ আর বহন করা সম্ভব হচ্ছে না। আরিফের মা আন্না খাতুন (৫০) জানান, গত ২০ জুলাই ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বন্ধুদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আরিফ পুলিশের ছোঁড়া গুলি পিঠে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে সহপাঠীরা উদ্ধার করে প্রাথমিক অবস্থায় ১৩ নম্বরে উত্তরা স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করে। প্রথম দফায় অপারেশন শেষে আইসিইউতে রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরের দিন আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অপারেশন করা হয়। তখন ডাক্তারা জানায়, গুলি লাগার কারণে আরিফের ফুসফুসের একো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য কিছু অংশ কেটে ফেলতে হয়। আবার জটিলতা বাড়োর ফলে তৃতীয় দফায় অপারেশন করা হয়। তখন আমরা সবাই ভেবেছিলাম ও আর বাঁচবে না। সকলের দোয়ায় আল্লাহ ওকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। এ জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।

 

তিনি আরও জানান, ঢাকায় চিকিৎসার সময়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এ খরচ আমার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব ছিল না। এ পরিস্থিতিতে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার কর্য করতে হয়েছে। এই ঋণ পরিশোধ করার দুঃশ্চিন্তা আরিফকে আরো রোগা করে তুলছে। তারপর আরিফের চিকিৎসা, ঔষধপত্র কেনা, সংসারের খরচ বহন করে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। বড় ছেলে আল-আমিন কে ঋণ করে সাত বছর আগে বিদেশে পাঠিয়েছি ভাগ্য বদলের আশায়। সেখানে গিয়েও তেমন সুবিধা করতে পারেনি ও। এখনও ঋণের টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। এখন প্রতি মাসে যা টাকা দেয় তাতে আমাদের সংসার চলে না। আমাদের কোন আবাদি জমি নেই, সবই কিনে খেতে হয়। আরিফ সুস্থ হলে তিনি তার ছেলের জন্য সরকারের কাছে একটা চাকুরির দাবি করেছেন।

 

আরিফের স্বজন শাহ আলম জানান, আরিফ এলাকায় খুবই বিনয়ী ও পরোপকারী বলে পরিচিত। বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে আরিফের পরিবার অসহায় হয়ে পড়েছে। বাবার মৃত্যুর পর ওর মা দীর্ঘ দিন অসুস্থ ছিল। ওর মায়ের দেখাশুনা ও সংসারের কথা ভেবে ২০২২ সালে এসএসসি পাস করার পর আরিফকে বিয়ে করতে হয়। তার ঘরে একটি মেয়ে রয়েছে। তাদের খরচও চালাতে হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার অনুদান ছাড়া ওরা আর কিছুই পায়নি।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘাটাইলের অন্যতম সমন্বয়ক রাকিবুল হাসান রাকিব জানান, আরিফের চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়ে গেছে। পুরোপুরি সুস্থ হতে এখন আরো অর্থের প্রয়োজন। পরিবারের পক্ষে এ অর্থের যোগান দেয়া খুবই কষ্টকর ব্যাপার। আমরা বিভিন্ন সরকারি দপ্তরে আরিফের বিষয়ে আবেদন পত্র জমা দিয়েছি। এ ছাড়া বেসরকারি পর্যায়ে কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে আরিফকে সুস্থ করতে অনেক সহজ হতো। স্বপ্ন পূরণের পথে দৃপ্ত পায়ে এগিয়ে যেতে পারতো।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা তাদের সামন্য কিছু সহযোগিতা করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। তাছাড়া সরকারিভাবে ঘোষণা আছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরস্বপ্নবাজ আরিফের কি স্বপ্ন পূরণ হবে না?

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির...

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের বর্ণী গ্রামে অর্ধশত বছরেরও বেশি পুরোনো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে উপজেলার...

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গ্রেফতারকৃত শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন। সোমবার (৯ নভেম্বর)...

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে পুরনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ...

Next Post
কালিহাতী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা 

কালিহাতী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা 

সর্বশেষ সংবাদ

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

নভেম্বর ১০, ২০২৬
শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

নভেম্বর ৯, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?