মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন করলেন ফকির মাহবুব আনাম স্বপন

by সমাচার ডেস্ক
আগস্ট ৪, ২০২৬
in টাঙ্গাইল জেলা, লিড নিউজ
A A
সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন করলেন ফকির মাহবুব আনাম স্বপন

সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন করলেন ফকির মাহবুব আনাম স্বপন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) কর্তৃক উদ্ভাবিত দুটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম— Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।

আজ ৪ আগস্ট, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই প্লাটফর্ম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

আরও পড়ুন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ঘাটাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আজ Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS) উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। একই সঙ্গে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়েছে, যা আগামী দিনের সাইবার নিরাপত্তা কার্যক্রমের দিকনির্দেশনা দেবে।

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকিও বাড়ছে। CIRS-এর মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠান সহজে সাইবার ঘটনার রিপোর্ট করতে পারবে এবং দ্রুত প্রতিকার পাবে। অন্যদিকে NCRS সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে সহায়তা করবে।

মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অপপ্রচার ও অনলাইন হয়রানি রোধে সচেতনতা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। নিরাপদ, স্থিতিশীল ও আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার, প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এই উদ্যোগগুলো দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং নাগরিকদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করবে বলেও মন্ত্রী জানান।

সাইবার নিরাপত্তা আইন পাসের পর বাংলাদেশ সাইবার নিরাপত্তা শক্তিশালী করার নতুন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। । তিনি বলেন, আজকের উদ্যোগটি গুরুত্বপূর্ণ হলেও আত্মতুষ্টির সুযোগ নেই; ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজের দিকে এগিয়ে যেতে হলে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা শুধু সরকারের নয়, নাগরিক, বেসরকারি খাত ও সরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচার রোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

ব্যাংকিং, আর্থিক খাত এবং সরকারি তথ্যভাণ্ডারের নিরাপত্তা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সাইবার ঝুঁকি আরও বাড়বে, তাই এআই, সাইবার নিরাপত্তা ও ডেটা প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষার প্রধান ভিত্তি।

অনুষ্ঠানে উপস্থাপিত তথ্যানুযায়ী, CIRS প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক, প্রতিষ্ঠান ও অনুমোদিত ব্যবহারকারীরা সাইবার-সংক্রান্ত ঘটনা দ্রুত ও কাঠামোবদ্ধভাবে রিপোর্ট করতে পারবেন। প্রতিটি রিপোর্ট যাচাই, বিশ্লেষণ, এসকেলেশন, প্রতিক্রিয়া, মনিটরিং ও নিষ্পত্তির সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হবে।

অন্যদিকে, NRS দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আইটি, তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়নের জন্য একটি জাতীয় রেটিং ব্যবস্থা হিসেবে কাজ করবে। National ICT and Cyber Security Maturity Rating Framework-এর ভিত্তিতে চারটি মূল স্তম্ভ এবং ১৩১টি নির্ণায়কের আলোকে প্রতিষ্ঠানগুলোকে A থেকে E গ্রেডে মূল্যায়ন করা হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, CIRS ও NRS বাস্তবায়নের মাধ্যমে দেশের সাইবার স্থিতিস্থাপকতা, আন্তঃসংস্থা সমন্বয় এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে এবং নিরাপদ, আস্থাশীল ও সহনশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্ব অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী(অব.), বিভিন্ন অংশীজন এবং আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ৪, ২০২৬
0

ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (৪ আগস্ট ) সন্ধ্যায় কেন্দুয়া রোড, চালাষ, ধনবাড়ীতে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সাধারণ...

ঘাটাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

ঘাটাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

by সমাচার ডেস্ক
আগস্ট ৪, ২০২৬
0

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী এবং সর্বোচ্চ সংখ্যক জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪...

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসনের মতবিনিময় সভা

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসনের মতবিনিময় সভা

by সমাচার ডেস্ক
আগস্ট ৪, ২০২৬
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রামীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। সোমবার(৩আগষ্ট) দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বে...

ঘাটাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ঘাটাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ৪, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট এবং PBGSI স্কিম-এর আওতায় সেরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও...

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

by সমাচার ডেস্ক
আগস্ট ৩, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল...

Next Post
ধনবাড়ীতে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসনের মতবিনিময় সভা

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসনের মতবিনিময় সভা

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আগস্ট ৪, ২০২৬
ঘাটাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

ঘাটাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

আগস্ট ৪, ২০২৬
ধনবাড়ীতে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসনের মতবিনিময় সভা

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসনের মতবিনিময় সভা

আগস্ট ৪, ২০২৬
সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন করলেন ফকির মাহবুব আনাম স্বপন

সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন করলেন ফকির মাহবুব আনাম স্বপন

আগস্ট ৪, ২০২৬
ঘাটাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ঘাটাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আগস্ট ৪, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?