সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home কৃষি

সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

by সমাচার ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৪
in কৃষি, টাঙ্গাইল জেলা, লিড নিউজ, সখিপুর
A A
সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

‘আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে/ কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনেথ—বরই পাকা নিয়ে সুকুমার রায় তাঁর ‘পাকাপাকিথ ছড়ায় এমনটাই বলেছিলেন। তবে টাঙ্গাইলের সখীপুরের সিদ্দিক হোসেনের বাগানের বরই অগ্রহায়ণ মাসেই পাকে। আগাম জাতের বরই তিনি প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি করেন। নভেম্বর মাসে তিনি প্রায় ১০ লাখ টাকার বরই বিক্রি করেছেন। তাঁর তিন হাজার গাছে প্রচুর বরই আসায় এ মৌসুমে তিনি কমপক্ষে ৫০ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন।

সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

সিদ্দিক হোসেন সখীপুর উপজেলার নিজ গ্রাম টিকুরিয়া চালা ছাড়াও আশপাশের আরও ৪ গ্রামে মোট ২৭ একর জমিতে ৭টি টক বরইয়ের বাগান করেছেন। উপজেলার গড়বাড়ীতে পাঁচ একর, বিন্নাখাইরাতে ছয় একর, শিরীরচালায় ছয় একর, শ্রীপুরে তিন একর ও নিজ গ্রামের বাড়ির আশপাশের সাত একর জমিতে মোট তিন হাজার বরইগাছ লাগিয়েছেন। এ বছর তাঁর তিন হাজার গাছেই বরই ধরেছে।

আরও পড়ুন

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

সিদ্দিক হোসেন বলেন, কয়েকটি বাগানে বরইগাছের ফাঁকে ফাঁকে উন্নত জাতের কমলা, মাল্টা, পেয়ারা, সফেদা, জাম্বুরা, ডালিম, বেল ও রামভুটানগাছ লাগিয়েছেন। বরইগাছ থেকে বরই তোলা শেষ হলে গোড়ার দিকে দুই ফুট পরিমাণ গাছ রেখে কেটে ফেলা হয়। ওই সময় বরইগাছের ফাঁকে বোনা ফল গাছ থেকেও ফলন পাওয়া যাবে।

সখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

সম্প্রতি সিদ্দিকের বাড়িতে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২ জন নারী ও পুরুষ শ্রমিক বাগান থেকে সংগ্রহ করা বরই বাছাই করে বস্তায় ভরছিলেন। বিকেলে সেগুলো তাঁর নিজস্ব পিকআপ ভ্যানে করে ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও শ্যামবাজারে পাঠান। তাঁর ৭টি বরইবাগানে ২০ জন নারী শ্রমিক ও ১০ জন পুরুষ শ্রমিক কাজ করেন।

বরই চাষে জড়িয়ে পড়ার গল্প বলতে গিয়ে সিদ্দিক বলেন, ১৯৯২ সালে তিনি এসএসসি পাস করেন। কলেজে ভর্তি হলেও আর পড়াশোনা হয়নি। ২০০৩ সালের দিকে তিনি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা জমা দেন। দালাল চক্র তাঁর টাকা নিয়ে উধাও হয়ে যায়। একপর্যায়ে ব্র্যাক থেকে ৫০ হাজার টাকা ঋণ করে ‘বিকল্প নার্সারিথ নামে একটি নার্সারি গড়ে তোলেন। নার্সারি থেকে তাঁর বেশ আয় হতে থাকে। ২০০৯ সালে তিনি নার্সারির মালিক হিসেবে প্রধানমন্ত্রীর পুরস্কার লাভ করেন। এরপর তিনি আগাম জাতের টক বরই চাষে মনোযোগী হন।

সিদ্দিক জানান, ১০ বছর আগে তাঁর বাড়িতে একটি আগাম জাতের বরইগাছ ছিল। ওই গাছ থেকেই তিনি পর্যায়ক্রমে কলম করে তিন হাজার গাছ বুনেছেন। মৌসুম শুরু হওয়ার দুই মাস আগেই এই বরই পাকায় বাজারে এর বেশ চাহিদা থাকে। এখন বাজারে তিনি ১৬০ টাকা কেজি দরে বরই বিক্রি করছেন। ঢাকা শহরে এই বরই ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইলিয়াস আহমেদ বলেন, সিদ্দিকের বরইয়ের বেশ সুনাম। এলাকার মানুষ তাঁকে বরই সিদ্দিক নামে চেনেন।

সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন বলেন, সিদ্দিক হোসেন একজন সফল বরইচাষি। তাঁর সাফল্য দেখে সখীপুরে শতাধিক ব্যক্তি বরই চাষ শুরু করছেন। তাঁদের মধ্যে কয়েকজন সফলও হয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরসখীপুরে আগাম টক বরই চাষে সিদ্দিকের বাজিমাত!

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে একজন নেত্রী পালিয়েছেন, তিনি শেখের মেয়ে শেখ হাসিনা। এ জীবনে তিনি আর কোনো দিন ফিরবেন না। রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের...

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল...

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার চুনিয়া ও আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায়...

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবনির্বাচিত জেলা আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলার ১২ ইউনিয়ন থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড...

Next Post
নাগরপুরে নূর মোহাম্মদ খানের সাথে শিক্ষক কর্মচারী ও সুধীজনের মতবিনিময়

নাগরপুরে নূর মোহাম্মদ খানের সাথে শিক্ষক কর্মচারী ও সুধীজনের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

নভেম্বর ৮, ২০২৬
মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নভেম্বর ৮, ২০২৬
টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

নভেম্বর ৮, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

নভেম্বর ৮, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?