রবিবার, আগস্ট ১৬, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ

by সমাচার ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ

সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। তারা রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রশ্নে একমত হলেও কোনো কোনো দল ওই ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ বা রূপরেখা না থাকার বিষয়টি তুলেছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি বলেছে, এই ভাষণে কিছুটা আশ্বস্ত হয়েছে তারা। তবে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই। জাতীয় পার্টিসহ কয়েকটি দল প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে। তারা সংস্কারের বিষয়কে গুরুত্ব দিয়ে এ সরকারকে সময় দেওয়ার কথা বলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর গত রোববার জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। জাতীয় সংসদ নিবাচন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।’ তাঁর এই বক্তব্যে নির্বাচনের বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে করছে বিএনপি। সরকার গঠনের বেশ কয়েক দিন পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন, তাতে বিএনপি প্রাথমিকভাবে কিছুটা আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে একই সঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুস্পষ্টভাবে কিছু বলেননি। আমরা আশা করেছিলাম যে তিনি নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ দেবেন; কিন্তু ভাষণে তা নেই।’ গতকাল সোমবার মির্জা ফখরুল  আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে, নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেটি হলে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সে ব্যাপারে আলোচনার প্রক্রিয়া শুরু করতে হবে। আর তাঁদেরই এ আলোচনা শুরু করতে হবে। কারণ, তাঁরা সরকারে রয়েছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির আকাঙ্ক্ষার প্রতিধ্বনি হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল ঢাকায় এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি, সরকার এখনো রাইট ডিরেকশনে (সঠিক পথে) আছে।’ বিএনপির মিত্র দল ও জোটগুলোর মধ্যে অন্যতম গণতন্ত্র মঞ্চের নেতারাও নির্বাচনের রোডম্যাপ না থাকার বিষয়টিকে তুলে ধরেন। মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আশা করেছিলেন তাঁরা। তবে তিনি উল্লেখ করেন, দেশে স্থিতিশীলতা আনা, ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতি দমন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কাজ এগিয়ে নেওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিফলন আছে প্রধান উপদেষ্টার ভাষণে।

আরও পড়ুন

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

তবে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ ইতিবাচক; কিন্তু দলগুলোর প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বলায় নানামুখী সংশয়-সন্দেহের সৃষ্টি হয়েছে। বামপন্থী দলগুলোর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরও (সিপিবি) রোডম্যাপের প্রত্যাশা ছিল। তবে সেটি নির্বাচনের সময় নিয়ে নয়। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ব্যাপারে রোডম্যাপ প্রয়োজন ছিল। জাতীয় পার্টি অবশ্য অন্তর্বর্তী সরকারকে এ মুহূর্তে নির্বাচনের জন্য চাপ দিতে চায় না। দলের মহাসচিব মুজিবুল হক বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে সার্বিকভাবে সংস্কারের যে কথা উঠে এসেছে, সেটিকে তাঁরা স্বাগত জানান।ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনে ভেঙে পড়া সব খাতেই সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলছে সব রাজনৈতিক দল। জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচনের আগে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে দু–তিন বছর সময় দেওয়া যেতে পারে। তবে সংস্কার চাইলেও এ জন্য কতটা সময় দেবে, সে ব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট নয়। বিএনপি ‘যৌক্তিক’ সময় দেওয়ার কথা বলছে। দলটি সংস্কার নিয়েও সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চাইছে। দলটির নেতা মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য তাঁদের দলের ৩১ দফা প্রস্তাব রয়েছে। প্রধান উপদেষ্টাও সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেছেন। ফলে আলোচনায় বসলে তাঁদের ৩১ দফা ও সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। তিনি আশা করেন, সরকার দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার উদ্যোগ নেবে। মির্জা ফখরুল এ-ও বলেন, বিরাজনীতিকরণের প্রক্রিয়া যেন না হয়, সে ব্যাপারেও সরকারকে সজাগ থাকতে হবে। এদিকে ক্ষমতাচ্যূত হওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে আছেন। সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। ফলে দলটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি...

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

by সমাচার ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬
0

টাঙ্গাইল জেলাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিং। জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৩৭০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২২৩ মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে দিন-রাত...

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...

Next Post
ফারাক্কার গেট খোলার পর পানি কতটা বাড়ল

ফারাক্কার গেট খোলার পর পানি কতটা বাড়ল

সর্বশেষ সংবাদ

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত

আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, কলকারখানা ও তাঁতশিল্পে ধস

আগস্ট ১৪, ২০২৬
এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

আগস্ট ১৩, ২০২৬
নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?