মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না- নজরুল ইসলাম খান

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬
in টাঙ্গাইল সদর, লিড নিউজ
A A
যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না- নজরুল ইসলাম খান

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না- নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, দেশে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানা বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যারা নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ধনবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৪ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

নজরুল ইসলাম খান বলেন, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে এসে বলতে চাই, আমরা যদি তাকে সত্যিকার অর্থে মানুষের নেতা মনে করি, তাহলে তার আদর্শ অনুসরণ করতে হবে। মওলানা ভাসানী সমর্থন করেছিলেন বলেই আজও বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ। তৎকালীন সময়ে নির্বাচন কমিশনে আটটি দল ধানের শীষ প্রতীকের জন্য আবেদন করেছিল। নির্বাচন কমিশন এ নিয়ে বিভিন্ন সভা করে শেষ পর্যন্ত নানা যুক্তিতর্কের আলোকে বিএনপিকেই প্রতীকটি দিয়েছিল; কারণ ভাসানীর মূল স্রোতের বেশির ভাগ অনুসারী বিএনপিকে সমর্থন করেছিলেন।

চলমান অস্থিরতা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের কল্যাণের বিরুদ্ধে কাজ করে, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। তারা নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে, যাতে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করতে পারে। আমাদের শক্তি, ঐক্য, সংহতি ও সম্মিলিত প্রচেষ্টা দিয়ে তা মোকাবিলা করতে হবে। এ ঐক্যকে ভয় পায় বলেই তারা দেশ থেকে পালিয়ে গেছে। নৈতিকভাবে তারা দুর্বল; কারণ তারা অপরাধী, দুর্নীতি করেছে এবং দেশের সম্পদ পাচার করেছে। তাদের মনে কোনো সৎ সাহস নেই।

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ন্যায়সংগত। সেজন্য সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে শ্রমিকদের প্রতিনিধিও রাখা হয়েছে। ফলে এখন আর আন্দোলনের কোনো প্রয়োজন বা যৌক্তিকতা নেই। এরপরও যদি শুধু মিছিল বা স্লোগান হতো, তবে বোঝা যেত বেতন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু তা না করে কারখানা বন্ধ ও ভাঙচুর করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রধানমন্ত্রী ও বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ধনবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৪ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

ধনবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৪ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬
0

মঙ্গলবার (১৭ নভেম্বর) ধনবাড়ী পৌরসভার দর্জি রোড এলাকায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা...

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার যে কথা বলছেন, তা আসলে পাগলের প্রলাপ। শেখ হাসিনার নিজে আসার প্রশ্ন নয়, বরং...

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬
0

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ...

ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬
0

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল...

মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত

মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬
0

জনসাধারণের সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা...

Next Post
ধনবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৪ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

ধনবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৪ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৪ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

ধনবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৪ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

নভেম্বর ১৭, ২০২৬
যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না- নজরুল ইসলাম খান

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না- নজরুল ইসলাম খান

নভেম্বর ১৭, ২০২৬
হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

নভেম্বর ১৭, ২০২৬
শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

নভেম্বর ১৭, ২০২৬
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ১৭, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?