শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

নতুন গভর্নর খুঁজছে সরকার

by সমাচার ডেস্ক
আগস্ট ১২, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
নতুন গভর্নর খুঁজছে সরকার

নতুন গভর্নর খুঁজছে সরকার

সমাচার ডেস্ক:  বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর খুঁজছে অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগপত্র গতকাল রোববার কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে তিন ডেপুটি গভর্নর পদত্যাগ করেন। তাঁদের জায়গায় নতুন ডেপুটি গভর্নর খোঁজা হচ্ছে কি না, তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিশ্চিত করে বলতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর চারজন। এর মধ্যে তিনজন কাজী ছাইদুর রহমান, খোরশেদ আলম ও হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের বিক্ষোভের মুখে সাদা কাগজে ‘পদত্যাগ করলাম’ লিখে গত বুধবার পদত্যাগ করেন। ওই দিন অবশ্য সাদা কাগজে পদত্যাগ করেননি আরেক ডেপুটি গভর্নর নুরুন নাহার। নিয়মিত গভর্নরের অনুপস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল এক চিঠিতে দৈনিক ডাক দেখার দায়িত্ব দিয়েছে ডেপুটি গভর্নর নুরুন নাহারকে। চিঠিতে আরও বলা হয়েছে, ‘নতুন গভর্নর যোগ দেওয়ার আগপর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব-স্ব ক্ষেত্রে তাঁদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।’ গতকালের চিঠিতে পদত্যাগকারী তিন ডেপুটি গভর্নরকেও কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ডেপুটি গভর্নর নিয়োগে গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সার্চ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিল। পরে কিছুটা পিছিয়ে এসেছে বলে সূত্রগুলো জানায়। সূত্রমতে, বর্তমান ডেপুটি গভর্নরদের পদত্যাগ যথানিয়মে হয়নি। ফলে সরকারের বিবেচনায় তাঁরা এখনো ডেপুটি গভর্নর।

আরও পড়ুন

টাঙ্গাইলে মধু মাস: রঙে-রসে পরিপূর্ণ ফলের বাজার

ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির

জানা গেছে, গভর্নর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে। আর ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি হতে পারে গভর্নর নিয়োগের পর। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এক মতবিনিময় সভার পর গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান, এখন গভর্নর নিয়োগের বিষয়ে তিনি চিন্তিত। শিগগির গভর্নর নিয়োগ দেওয়া হবে। গভর্নর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোন মানদণ্ড বিবেচনা করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, গভর্নর না থাকলেও ডেপুটি গভর্নররা কাজ চালিয়ে নিতে পারেন। পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নরের দরকার হয় না।

গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ নিয়ে কী হতে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান গত রাতে মুঠোফোনে  বলেন, ডেপুটি গভর্নরদের কাজ করতে চিঠিতেই বলা হয়েছে। আর গভর্নর নিয়োগের কাজ শুরু করার ব্যাপারে তিনি এখনো কোনো নির্দেশনা পাননি। কিন্তু নুরুন নাহার ছাড়া তো কেউ অফিসে আসছেন না, এ প্রশ্নের জবাবে আবদুর রহমান খান বলেন, ‘তাঁরা কেন আসবেন না। আশা করি আসবেন।’

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে মধু মাস: রঙে-রসে পরিপূর্ণ ফলের বাজার

টাঙ্গাইলে মধু মাস: রঙে-রসে পরিপূর্ণ ফলের বাজার

by সমাচার ডেস্ক
জুলাই ২, ২০২৬
0

আরমান কবীরঃ জ্যৈষ্ঠের শেষ থেকে আষাঢ়ের শুরু — বাঙালির ‘মধু মাস’। আর এই মাস মানেই টাঙ্গাইলের বাজারজুড়ে আম-জাম-কাঁঠাল, লটকন, জামরুলের উৎসব। গ্রীষ্মের কড়া রোদের মাঝে রসালো ফলের সমাহারে...

ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির

ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির

by সমাচার ডেস্ক
জুলাই ২, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মনিরুজ্জামান মনির। তিনি ভারড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম সুজাত আলী সাহেবের...

নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

by সমাচার ডেস্ক
জুলাই ২, ২০২৬
0

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কর্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে দেশের ৬৪টি জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন| প্রধানমন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর...

ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ১১টি গাঁজা গাছসহ আটক ১

ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ১১টি গাঁজা গাছসহ আটক ১

by সমাচার ডেস্ক
জুলাই ২, ২০২৬
0

রিমল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার নিজস্ব জমি থেকে ১১টি...

জামায়াত নেতার বিরুদ্ধে অবৈধ পুকুর খননের অভিযোগ, নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট ও ফসলি জমি

জামায়াত নেতার বিরুদ্ধে অবৈধ পুকুর খননের অভিযোগ, নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট ও ফসলি জমি

by সমাচার ডেস্ক
জুলাই ২, ২০২৬
0

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে পুকুর খনন চলতে থাকায়...

Next Post
পাদানিতে ঝুলতে থাকা গুলিবিদ্ধ নাফিজ তখনো রিকশার রড ধরেছিল

পাদানিতে ঝুলতে থাকা গুলিবিদ্ধ নাফিজ তখনো রিকশার রড ধরেছিল

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে মধু মাস: রঙে-রসে পরিপূর্ণ ফলের বাজার

টাঙ্গাইলে মধু মাস: রঙে-রসে পরিপূর্ণ ফলের বাজার

জুলাই ২, ২০২৬
ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির

ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির

জুলাই ২, ২০২৬
নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

জুলাই ২, ২০২৬
ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ১১টি গাঁজা গাছসহ আটক ১

ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ১১টি গাঁজা গাছসহ আটক ১

জুলাই ২, ২০২৬
জামায়াত নেতার বিরুদ্ধে অবৈধ পুকুর খননের অভিযোগ, নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট ও ফসলি জমি

জামায়াত নেতার বিরুদ্ধে অবৈধ পুকুর খননের অভিযোগ, নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট ও ফসলি জমি

জুলাই ২, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?