মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা

by সমাচার ডেস্ক
আগস্ট ৬, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা

সমাচার ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে প্রচার করা হয়। ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ছিলেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তাঁরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন। জরুরি পরিস্থিতিতে তাঁরা এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন। নাহিদ ইসলাম বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তিনি ছাত্র–জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন। নাহিদ ইসলাম বলেন, তাঁরা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও তাঁরা সকালের মধ্যে ঘোষণা করবেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র–জনতাকে রাজপথে থেকে তাঁদের অভ্যুত্থান রক্ষা করতে হবে। তাঁরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তাঁদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে তাঁদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবশ্যই ছাত্র–জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার মেনে নেওয়া হবে না। অভ্যুত্থানকারী ছাত্র–জনতার যে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার, তাঁরা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে। সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। শিক্ষার্থী আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। বিকেল চারটার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরেন, সময় দেন।’ তারপর এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে গতকাল বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আর লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনী পদক্ষেপ নেবে। বৈঠকে উপস্থিত ব্যক্তিরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির...

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই লক্ষ্যকে সামনে...

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গণকবর এলাকায় বিভিন্ন সময়ে তরুণ-তরুণীদের আড্ডা দিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরে এ এলাকায়...

টাঙ্গাইলে বিজিএস এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

টাঙ্গাইলে বিজিএস এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

লাইফফ্রান্স এর সহযোগিতায় “ইয়ুথ ভোকেশনাল স্কিল ট্রেনিং ফর আন্ডার প্রিভিলেজড ইয়ুথ ফর ইমপ্লিমেন্ট জেনারেশন এন্ড প্রোভারটি রিডাকশন প্রজেক্ট” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পরিচালিত ভোকেশনাল ট্রেনিং সেন্টার...

লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ভবনের ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আখতারুজ্জামান (১৮) মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।...

Next Post
টাঙ্গাইলে তিন থানায় হামলা-সংঘ‌র্ষে নিহত ১, আহত অনেকে

টাঙ্গাইলে তিন থানায় হামলা-সংঘ‌র্ষে নিহত ১, আহত অনেকে

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

জুন ৩০, ২০২৬
কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৩০, ২০২৬
ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

জুন ৩০, ২০২৬
টাঙ্গাইলে বিজিএস এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

টাঙ্গাইলে বিজিএস এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

জুন ৩০, ২০২৬
লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জুন ৩০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?