“দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে-সবার আগে” এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে অগ্নিকান্ড, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং Onside Patient Management বিষয়ক Mock Drill অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ আগস্ট ২০২৬ সকাল ১০টায় টাঙ্গাইল ২৫০ শয্যা সদর হাসপাতাল এবং ৫০০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে ও বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রায় ৭০ জন সদস্য এর একটি টিম মহড়া বাস্তবায়নে প্রত্যক্ষ ভূমিকা রাখেন।
মহড়াতে দেখানো হয়, হাসপাতলে অগ্নিকাণ্ড হলে ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষের করণীয় বিষয় সমূহ। এ সময় আগুন নেভানো, আহত রোগী হাসপাতালে প্রেরণ , প্রাথমিক চিকিৎসা প্রদানসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দর্শনার্থীদের সামনে প্রতীকি মহড়া মাধ্যমে তুলে ধরেন এবং উৎসুক জনতা হাততালি প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, এই ধরনের মহড়া উপজেলা গুলোতেও করা হবে। এতে করে সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি পায় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক কি করতে হবে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় ।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস , সিভিল সার্জন ডাঃ ফ রাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত দায়িত্ব) মো: মাহবুব হাসান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ আলমগীর হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।










