টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিল নিষিদ্ধ জেলা ছাত্রলীগ কয়েকজন নেতাকর্মী। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় টাঙ্গাইলে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিপালন করে। শহরের নিরালার মোড়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি।
টাঙ্গাইলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ
মিছিলটি নিরালারমোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়। এর আগেআওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় সংগঠনের নেতাকর্মীরা। ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মিছিল বের করলেও বেশিক্ষণ অবস্থান করতে পারেনি তারা। গেল ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর এই প্রথম জেলায় কোন কর্মসূচি পালন হলো। নিষিদ্ধ সংগঠণের হঠাৎকর্মসূচি পালনে হতবাক সাধারণ মানুষ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াসহ মিছিলেননেতৃত্ব দেয় শহর ছাত্রলীগের সভাপতি ওয়ারেছুল হক তানজীল। কর্মসূচিতে ৮/১০জন নেতাকর্মীউপস্থিত ছিলেন।এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানবীর আহমেদ বলেন, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে। তবে সংগঠনেরকাউকেই পাওয়া যায়নি।
এসএসসি পাসের আনন্দে মিষ্টি খাওয়ার কথা ছিল| কিন্তু সেই আনন্দের টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসায় পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল একদল শিক্ষার্থী| তারা চিকিৎসার জন্য তুলে দিয়েছিল ৪০ হাজার...
উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলে সরকারি সা’দত...
"দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে-সবার আগে" এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে অগ্নিকান্ড, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং Onside Patient Management বিষয়ক Mock Drill অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ আগস্ট...
টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের সমাজকর্ম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি...