ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে ।
২০ এপ্রিল সোমবার সকাল দশটায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী । এসময় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার সহ কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন ।
হাম থেকে সুরক্ষায় শিশুর টিকা নিশ্চিত করতে ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী ৬ মাস বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে ১ ডোজ হাম- রুবেলা টিকা প্রদান করা হবে ।











