শনিবার, নভেম্বর ২১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

by সমাচার ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬
in টাঙ্গাইল সদর, লিড নিউজ
A A
চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

মোঃ এরশাদ, মাভাবিপ্রবি সংবাদদাতা: চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা উদ্যোক্তা হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। চুক্তির আওতায় শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। প্রথম ধাপে এ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন ৩০ জন শিক্ষার্থী।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

আরও পড়ুন

নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, জীবনে এগিয়ে যেতে হলে নিজেকে অন্যদের চেয়ে স্বতন্ত্র ও যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের দক্ষতা অর্জন ও ভবিষ্যতে স্বতন্ত্র অবস্থান তৈরিতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও শিল্পায়নে বিসিক কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে পারেন। চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের চাকরিদাতা উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারে কাজ করবে।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নের কৌশল শেখানো হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার দক্ষতা বাড়ানো এ প্রশিক্ষণের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

by সমাচার ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬
0

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে এক গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাতে গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন...

টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬
0

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের লক্ষ্যে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক এক বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের বিসিক...

মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ...

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া

by সমাচার ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬
0

মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল...

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬
0

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে তিনি...

Next Post
টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নভেম্বর ২১, ২০২৬
টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

নভেম্বর ২১, ২০২৬
চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

চাকরিদাতা উদ্যোক্তা তৈরিতে বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির চুক্তি

নভেম্বর ২১, ২০২৬
মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নভেম্বর ২১, ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া

নভেম্বর ২০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?