টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি গোপালপুর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রেস কার্যালয়ে বাপুস গোপালপুরের আহবায়ক সহ-অধ্যাপক কে.এম.শামীমের সভাপতিত্বে সদস্য সচিব মির্জা সনির সঞ্চালনায় কোরান তেলাওয়াত-এর মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপুস টাঙ্গাইল জেলা সভাপতি মো: সহিদুল ইসলাম খান ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাপুস টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান মাসুম।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো:নুরুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার মশিউর রহমান, মো: তারা মিয়া,অতিঃ সাধারন সম্পাদক মো: খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন।
সভায় কে.এম.শামীম, মির্জা ছনি পরিষদের আহবায়ক কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। পরবর্তী আহবায়ক/নিয়মিত কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত জেলা কমিটি সার্বিক দায়িত্ব পালন করবেন। জেলা বাপুস সভাপতি মো: সহিদুল ইসলাম খান বলেন, অনতিবিলম্বে প্রতিটি উপজেলায় কমিটি দেওয়া হবে। এছাড়াও সমিতির নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
জেলা সাধারণ সম্পাদক মো: মোর্শেদ আলী খান মাসুম বলেন, যে কোন মূল্যে সমিতির স্বার্থকে রক্ষা করতে হবে।সমিতির স্বার্থ রক্ষার জন্য জেলা কমিটি বদ্ধপরিকর।











