মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার করার ঘোষণা- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

by সমাচার ডেস্ক
মে ২৫, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, মধুপুর, লিড নিউজ
A A
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার করার ঘোষণা- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার করার ঘোষণা- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনবাসীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়া সেখানকার শালবনে আবারও শাল গাছ রোপণের ঘোষণা দেন তিনি। শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সেগুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে।

আরও পড়ুন

মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান

যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

মাননীয় পরিবেশ উপদেষ্টাকে বরণ করে নিচ্ছেন শিক্ষার্থীরা।

রোববার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুর উপজেলার টেলকি এলাকায় শাল গাছের চারা রোপণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা হয়। সেগুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে। এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

বৃক্ষ রোপণ করছেন মাননীয় পরিবেশ উপদেষ্টা।

এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বেলুন উড়িয়ে টাঙ্গাইলে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রোববার (২৫ মে) সকালে পরিবেশ উপদেষ্টা জনসেবা চত্বরে দুটি গাছের চারা বৃক্ষরোপণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, প্রকৃতিকে আমরা বিরক্ত করে নানা কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে বলি, ‘২০ হাজার গাছ কেটে ৪০ হাজার গাছ লাগাবো।’ এজন্য আমাদের এতো বড় বড় বিপত্তি হয়। আপনি কিছু প্রাকৃতিক অবস্থায় ফেরত আনতে পারেন, কিন্তু সবটা ফেরত আনতে পারবেন না। বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না। আমরা এতোই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম। আমরা এমন অত্যাচার করলাম প্রকৃতিকে, এখন আমাদের তা সংশোধনের কাজ করতে হচ্ছে। আজকের এই কাজটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস প্রায় প্রাকৃতিক অবস্থায় এটিকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে নিজেদের স্বার্থেই।

বনের সীমানা নির্ধারন করলেন মাননীয় পরিবেশ উপদেষ্টা।

তিনি আরও বলেন, যে পাঁচ লাখ গাছ লাগানো হবে, তা দেশীয় গাছ নির্বাচন করা হয়েছে। এই গাছগুলো প্রচুর পরিমাণে প্রাণীদের আশ্রয় দেবে। এই গাছগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু সবুজ করার জন্য নয়, আমরা ভালো অক্সিজেন পাবো, দূষণ কমবে, পাখির আশ্রয় হবে। যারা এই গাছগুলো লাগাবে, তাদের গাছের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক হয়ে যাবে। আমরা গাছগুলো লাগিয়েই বসে থাকবো না, সেগুলোর যত্ন ও পরিচর্যা করবো। আমাদের ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া সেখান থেকে নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে প্রধান অতিথির আসন গ্রহণ করেন মাননীয় পরিবেশ উপদেষ্টা।

এরপর তিনি লহরিয়া জাতীয় উদ্যানে বলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির ময়ূর ও কচ্ছপ অবমুক্ত করেন। সবশেষে তিনি আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস- ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

দুটি কর্মসূচিতে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেন এবং প্রখ্যাত বন্যপ্রাণি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার করার ঘোষণা- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান

মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান

by সমাচার ডেস্ক
জুন ২৯, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে থানা পুলিশের সহযোগিতায় আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোমবার (২৯ জুন) বিকেলে ৫ মাদক ব্যবসায়ীকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান...

যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

by সমাচার ডেস্ক
জুন ২৯, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে জাটকা ইলিশ সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় এ...

ভূঞাপুরে গৃহস্থালির পুকুরে মাছ চাষ সম্প্রসারণে প্রদর্শনী উপকরণ বিতরণ

ভূঞাপুরে গৃহস্থালির পুকুরে মাছ চাষ সম্প্রসারণে প্রদর্শনী উপকরণ বিতরণ

by সমাচার ডেস্ক
জুন ২৯, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় গৃহস্থালির পুকুরে মাছ চাষ উন্নয়নের লক্ষ্যে দুইটি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) উপজেলা মৎস্য...

বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

by সমাচার ডেস্ক
জুন ২৯, ২০২৬
0

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মমিনপুর গ্রামের আমতলা গোদুর মোড় থেকে মরহুম তসলিম উদ্দিন আকন্দের বাড়ি হয়ে বাড়ইপাড়া পর্যন্ত এবং সেখান থেকে যদুনাথপুর ইউনিয়ন...

অগ্রণী ব্যাংকে খুচরা টাকার ভোগান্তি, ৫০ টাকার নোটে লাখ টাকা নিয়ে ফিরছেন গ্রাহক

অগ্রণী ব্যাংকে খুচরা টাকার ভোগান্তি, ৫০ টাকার নোটে লাখ টাকা নিয়ে ফিরছেন গ্রাহক

by সমাচার ডেস্ক
জুন ২৯, ২০২৬
0

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর অগ্রণী ব্যাংক পিএলসি, হরিয়ান শাখায় টাকা তুলতে এসে খুচরা নোটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ রয়েছে, অনেক গ্রাহক এক লাখ টাকা বা তার...

Next Post
টাঙ্গাইলে "সময়ের সাহিত্যকণ্ঠ"এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

টাঙ্গাইলে "সময়ের সাহিত্যকণ্ঠ"এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান

মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান

জুন ২৯, ২০২৬
যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

জুন ২৯, ২০২৬
ভূঞাপুরে গৃহস্থালির পুকুরে মাছ চাষ সম্প্রসারণে প্রদর্শনী উপকরণ বিতরণ

ভূঞাপুরে গৃহস্থালির পুকুরে মাছ চাষ সম্প্রসারণে প্রদর্শনী উপকরণ বিতরণ

জুন ২৯, ২০২৬
বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জুন ২৯, ২০২৬
অগ্রণী ব্যাংকে খুচরা টাকার ভোগান্তি, ৫০ টাকার নোটে লাখ টাকা নিয়ে ফিরছেন গ্রাহক

অগ্রণী ব্যাংকে খুচরা টাকার ভোগান্তি, ৫০ টাকার নোটে লাখ টাকা নিয়ে ফিরছেন গ্রাহক

জুন ২৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?