সোমবার, মে ১৮, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home লিড নিউজ

কুষ্টিয়ায় নদীতে সাগরচুরি অবৈধভাবে বালু তুলে বছরে লোপাট দুইশ কোটি

by সমাচার ডেস্ক
মে ৩১, ২০২৫
in লিড নিউজ, সারাদেশ
A A
কুষ্টিয়ায় নদীতে সাগরচুরি অবৈধভাবে বালু তুলে বছরে লোপাট দুইশ কোটি

কুষ্টিয়ায় নদীতে সাগরচুরি অবৈধভাবে বালু তুলে বছরে লোপাট দুইশ কোটি

কুষ্টিয়া জেলার দুকোটি টাকা। ইটি নদী থেকে বছরে বালু তোলা হচ্ছে কমপক্ষে দুইশ’ কোটি টাকার। আর সরকার রাজস্ব পেয়েছে মাত্র আড়াই পদ্মা আর গড়াই নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন-কেনাবেচা। বালুমহালগুলোতে থাকে অস্ত্রধারী পাহারা।

পদ্মা-গড়াই নদী বেষ্টিত জেলার দুই নদীর তীরেই বালুর সাম্রাজ্য। মূলত ২১টি বালুমহাল থেকে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। এ জেলার বালুর চাহিদা পুরো বিভাগজুড়ে। নদী থেকে তোলা বালু বিক্রি হয় ঘাটেই, সেখান থেকেই চলে যায় বিভিন্ন গন্তব্যে। সরেজমিনে বালু উত্তোলনের বিশাল কর্মক্ষেত্র দেখে বোঝার উপায় নেই, এখান থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। পাশাপাশি দুইটি ব্রিজ, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তোলা হচ্ছে বালু। এর ফলে শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন

বেটার বাংলাদেশের পক্ষ থেকে বীর জুলাই যোদ্ধার মাঝে আর্থিক সহায়তা প্রদান

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, একটা নির্দিষ্ট লেভেলে ফাউন্ডেশনটা করা। ওখান থেকে বালু তুললে গর্তের সৃষ্টি হয়। এতে আশপাশের পিলারে ক্ষতিগ্রস্ত হবে। ২১টি বালুমহালের মধ্যে বালু তোলা যায় চারটি স্পট থেকে। এরইমধ্যে ইজারা আছে দুইটির। নাব্য পরিস্থিতি, পরিবেশ, তাপবিদ্যুৎ কেন্দ্রে ও আইনী জটিলতায় বাকি ১৭টি থেকে উত্তোলন নিষেধ। অথচ দুই নদীর পাড় ঘেষে প্রকাশ্যে এক মহোৎসব চলছে।

স্থানীয়রা জানান, সবাই ভালো বালু চায়। তাই যতদূরের লোকই হোক না কেনো, এদের প্রধান টার্গেট থাকে এই দুই নদী। আরেকজন জানান, এখানে গ্রুপ তো অনেক। ঘাট নিয়ন্ত্রণ, বালু তোলা ও ইজারা নিয়ে সমস্যা হতে পারে। এজন্য কেউ ঝামেলায় না গিয়ে যে যার মতো কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, বালুমহাল দখল নিয়ে এখানে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র পাহারা থাকে প্রতিদিন, রাতে হয় আরও জোরদার। রাতের বেলা পরিচয় গোপন রেখে যমুনা টেলিভিশনের সংবাদকর্মীরা যায় স্পটে। দেখা যায়, গভীর রাত, অথচ অবৈধভাবে বালু তোলায় কোনো বিরতি নেই। যেখানে সাধারণের প্রবেশও নিষেধ। শুধু একটি স্পট থেকে বালুবোঝাই করে বেরিয়ে যায় সাতটি ট্রাক। রাতের বেলা বালু তোলা হচ্ছে এগুলোর নিয়ন্ত্রণ কাদের হাতে, অনুসন্ধান চলে সে বিষয়েও। যে কয়েকজনের নাম পাওয়া গেলো, তারা কেউ বালুমহালে আসেন না সাধারণত। তবে স্থানীয় রাজনীতিতে তারা বেশ প্রভাবশালী। শেষ পর্যন্ত ক্রেতা সেজে যোগাযোগ করা হয় তেমন কয়েকজনের সঙ্গে।

কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মিলন প্রামাণিক ফোনে বলেন, ওই ঘাট পাড়ে আমাদের পৌর বিএনপির আহ্বায়কের মনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে বালু পাবেন। আমার কথা বললে দামে কম দেবে। মনোয়ার হোসেনের সঙ্গেও যোগযোগ করা হয়। তিনি বলেন, দাম ১৮০০ টাকার মতো, আপনার কাছে হয়তো একটু কম নেয়া যাবে, সাড়ে ১৭ হাজারের মতো। পরে কথা হয়, চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের সঙ্গেও। বালুমহালে রাজনৈতিক এই প্রভাবের বিষয় নিয়ে কথা হয় কুষ্টিয়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে। বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজমাদার বলেন, বর্তমান যারা বিএনপির নেতৃত্বে রয়েছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই যোগসূত্র আছে। অবশ্য তিনি দাবি করেন, বালু উত্তোলনে তার নিজের কোনো সম্পৃক্ততা নেই। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন বলেন, আমরা অনেক কিছু অনুভব করি, কিন্তু বলাটা কঠিন। যারা অবৈধ উত্তোলনের অভিযোগ করছে, তারাই একসময় এটা করতো। আমরা বাধা দেয়ার পর তারা আর এসব অপকর্ম করতে পারছে না। তাই উল্টাপাল্টা অভিযোগ দিচ্ছে বলে দাবি তার। তবে এসব বালুমহাল আগাগোড়াই প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। অদৃশ্য ভয় দেখিয়ে আড়ালেই থেকে যায় তারা। এই বালু যেনো স্থানীয়দের কাছে সোনার খনি। রহস্যময় সেই খনির সঙ্গে মিলিয়ে এটিকে তারা বলেন— এল ডোরাডো।

কুষ্টিয়ার সচেতন নাগরিক কমিটির সদস্য মিজানুর রহমান লাকী বলেন, এখানকার বালু মানে স্বর্ণ। তাহলে এই দামি জিনিস কীভাবে অপব্যবহার হয়—প্রশ্ন রাখেন তিনি। যেই দল ক্ষমতায় আসুক না কেন, সেই দলের ছত্রছায়ায় বালুমহাল নিয়ন্ত্রণ থাকে বলে জানান। তিনি আরও বলেন, এখানে যারা ডিসি হিসেবে আসেন, তারা আর বদলি হতে চায় না। আরও থাকার চেষ্টা করে। কেনো করে? ঘুষের কোনো প্রমাণ পাবেন না। কিন্তু আমরা জানি এখানে অনেক লেনদেন হয়। এই একটি ঘাট থেকে তিন ধরনের বালুতে প্রতিদিন লেনদেন কমপক্ষে সাড়ে পাঁচ লাখ টাকা। শুষ্ক মৌসুম তো আছেই, বালু তোলা হয় এমনকি ভরা বর্ষাতেও। একুশটি ঘাট থেকে বছরে গড়ে লেনদেন দুইশ কোটি টাকা। আর গত বছর সরকার পেয়েছে মাত্র দুই কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকা। এতো ফারাকের কী কারণ? জানতে চাওয়া হয় জেলার রাজস্ব শাখায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ বলেন, এখানে সরকারের বঞ্চিত হওয়ার শেষ নেই। যেখানে বালু লোড-আনলোড করে, পুলিশ সঙ্গে থাকে। তবে ওখানকার অবস্থা আরও ভয়ঙ্কর। ফায়ারিংয়ের প্রস্ততি নিয়ে যেতে হয়। এমন অভিজ্ঞতাও রয়েছে। এর আগে সাংবাদিকদেরও ডুবিয়ে দেয়ার চেষ্টা করেছিল। ইজারা দেয়নি জেলা প্রশাসন, তারপরেও কীভাবে হচ্ছে প্রকাশ্যে এ চুরি? এমন প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, কেউ চুরি করলে সেটা তো চুরি। প্রকাশ্যে হচ্ছে বালু তোলার কাজ এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে করাচ্ছি, বিষয়টি এমনও না। প্রভাবশালীদের ভয়ে অভিযোগ করে না কেউই। এ ধরণের ঘটনায় মামলাও নেই। অজ্ঞাত কারণে নিশ্চুপ থাকে প্রশাসন। যদিও অবৈধ বালু উত্তোলনে একদিকে হুমকির মুখে পরিবেশ-প্রকৃতি, অন্যদিকে মোটা অংকের রাজস্ব ক্ষতি। এছাড়াও বালুবোঝাই ডাম্প ট্রাকে সড়কে বেড়েছে মৃত্যুর মিছিলA

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsঅবৈধভাবে বালু তুলে বছরে লোপাট দুইশ কোটিআজকের টাঙ্গাইলের খবরকুষ্টিয়ায় নদীতে ‘সাগরচুরি’

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রবিবার (১৭ মে'২৬) 'বেটার বাংলাদেশ”-এর উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী

বেটার বাংলাদেশের পক্ষ থেকে বীর জুলাই যোদ্ধার মাঝে আর্থিক সহায়তা প্রদান

by সমাচার ডেস্ক
মে ১৮, ২০২৬
0

রবিবার (১৭ মে'২৬) 'বেটার বাংলাদেশ”-এর উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান...

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

by সমাচার ডেস্ক
মে ১৭, ২০২৬
0

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর...

টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ১৭, ২০২৬
0

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ মে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে...

বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ১৭, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের...

দৈনিক টাঙ্গাইল সমাচার'- পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক টাঙ্গাইল সমাচার’- পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

by সমাচার ডেস্ক
মে ১৬, ২০২৬
0

নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করলো টাঙ্গাইল থেকে প্রকাশিত পত্রিকা ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’। এ উপলক্ষ্যে শনিবার (১৬ই মে) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে...

Next Post
যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল আসছে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল আসছে ট্রাম্প

সর্বশেষ সংবাদ

রবিবার (১৭ মে'২৬) 'বেটার বাংলাদেশ”-এর উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী

বেটার বাংলাদেশের পক্ষ থেকে বীর জুলাই যোদ্ধার মাঝে আর্থিক সহায়তা প্রদান

মে ১৮, ২০২৬
টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মে ১৭, ২০২৬
টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

মে ১৭, ২০২৬
বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

বাসাইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মে ১৭, ২০২৬
দৈনিক টাঙ্গাইল সমাচার'- পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক টাঙ্গাইল সমাচার’- পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?