অবশেষে টাঙ্গাইল পৌরসভার ৭টি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের বিভিন্ন সড়কের রাস্তার মেরামতের কাজ উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
অবশেষে টাঙ্গাইল পৌরসভার ৭টি রাস্তার মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক শরিফা হক
এ সময় পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, আমরা যে রাস্তাগুলো সংস্কার করবো সেগুলোর মান টেকসই নিশ্চিত করা হবে। যে রাস্তাগুলো সংস্কারের কাজের উদ্বোধন করা হলো সেগুলো গুনগত মান শতভাগ নিশ্চিত করা হয় তা নির্দেশনা দেয়া হয়েছে। ধীরে ধীরে সকল রাস্তার সংস্কার কাজ করা হবে।
রাস্তা গুলোর বিবরণ:
১। স্টেডিয়াম ব্রীজের পশ্চিম প্রান্ত হতে কাশেম প্রাইমারি স্কুলের ব্রীজ ও মেসের মার্কেট পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ১.৭ কিমি )
২। জেলা সদর রোড হতে ভিক্টোরিয়া রোড (ক্লাব রোড) পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ১৭২ মিটার )
৩। বাঁকা মিয়া ব্রিজ হতে বাজিতপুর হাট খোলা পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ২.১৪ কিমি )
৪। বাঁকা মিয়া ব্রিজ হতে স্বপ্ন সুপার মল (ফায়ার সার্ভিস রোড) পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ২৫০ মিটার )
৫। দিঘুলিয়া ব্রীজ হতে ব্যাপারীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ৪৬০ মিটার )
৬।বড় কালীবাড়ি হতে আলীয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ৫৩০ মিটার )
৭। থানাপাড়া ফারুক সাহেবের বাসা হতে বাজিতপুর টেক্সটাইল মোড় পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ৪৯০ মিটার।)
অবশেষে টাঙ্গাইল পৌরসভার ৭টি রাস্তার মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক শরিফা হক
উল্লেখ্য, টাঙ্গাইল পৌর শহরের বেশিরভাগ রাস্তা গুলো খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে বৃষ্টি হলে আরো দুর্ভোগ বেড়ে যায়।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার...
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের ১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।...
টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারী (৭৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র্যাব-১৪ তাকে গ্রেফতার করে।...
টাঙ্গাইল ভূঞাপুরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার অভিযোগে ভূঞাপুরে বাহাদিপুর ভাই-বন্ধু ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার দুপুরে...
টাঙ্গাইলে ভূঞাপুরে হাসান নামে একজন মাদক কারবারী ও তার সহযোগি সুমন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।...